news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপুল মালামাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি

ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌরুটে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। প্রবল স্রোতের তোড়ে তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের কাছাকাছি মেঘনায় ট্রলারটি  ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রী ও মাঝিসহ অন্যান্যরা তীরে উঠে গেলেও ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের খাদ্য ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মাঝিরা।

সর্বশেষ বুধবার (২২ এপ্রিল) সকালে ডুবে যাওয়া ট্ৰলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ট্রলারের মাঝি হিরন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চৌমুহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারের মাঝিরা জানান, ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তলিয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারে থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানান, একটি লঞ্চের তীব্র ঢেউয়ে পণ্যবোঝাই ট্রলারটি চৌমুহনী লঞ্চঘাটের কাছে ডুবে যায়।

এই ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন।

তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম জানান, তজুমুদ্দিনের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে। যাত্রীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেন্যু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে

1

ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

2

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

3

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত

4

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

5

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়ক

6

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

7

সংসদে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন

8

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকা

9

মোজতবা খামেনিকে সমবেদনা জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

10

মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে

11

এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, তাদের সাবধান করেছি

12

ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭

13

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধ

14

মরুর প্রাণী সৈয়দপুরে

15

মতামত ছাড়াই হয় পুলিশের পোশাক পরিবর্তন, পুনর্বিবেচনার আহ্বান

16

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

17

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট

18

মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ | ফরিদপুর-২ আসন

19

রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন