news editor
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেন্যু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার বয়কট

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের জন্য বার্ষিক ইফতারের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের প্রচলিত মেনুতে পরিবর্তন এনে গরুর মাংস বাদ দিয়ে মুরগি সংযোজনের সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। 

ইতোমধ্যে বিভিন্ন হল সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা ইফতার বর্জনের ডাক দিয়েছেন। রোববার (১ মার্চ) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য ইফতারের মেনু চূড়ান্ত করা হয়। 

সভা শেষে জানানো হয়, এবার ইফতারের মেনুতে গরুর মাংস রাখা হচ্ছে না; তার পরিবর্তে থাকবে মুরগির আইটেম।

সিদ্ধান্ত প্রকাশের পরপরই স্যোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। 

অনেকে ৪ মার্চ ইফতারের টোকেন নিয়ে তা ফেরত দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ ‘খয়রাতি ইফতার’ উল্লেখ করে প্রতিবাদ জানান এবং বিকল্পভাবে গরুভোজের আয়োজনের আহ্বান তোলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ন্যায্য প্রত্যাশা ও দাবিকে উপেক্ষা করেই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ বলেন, ডিনস কমিটি ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় শিক্ষার্থীদের দাবি গুরুত্ব পায়নি। 

রমজানে ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবি এবং ইফতারে গরুর মাংস সংযোজনের প্রস্তাবও অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, বিষয়টি অনেকের কাছে তুচ্ছ মনে হলেও এটি গুরুত্বপূর্ণ। 

তার মতে, উপমহাদেশে গরুর মাংস অনেক সময় রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহৃত হয়, প্রশাসনের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, গত বছরগুলোতে গরুর মাংস দেওয়া হলেও নতুন প্রশাসন তা বাদ দিয়ে মুরগি সংযোজন করেছে। 

তিনি দাবি করেন, ডাকসু ও হল সংসদের পক্ষ থেকে লিখিতভাবে আপত্তি জানানো হলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি।

তার ভাষ্য, প্রভোস্টরা জানিয়েছেন— এটি তাদের একক সিদ্ধান্ত নয়; প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হয়েছে। শিক্ষার্থীদের পুনরায় দাবির পরও অনলাইন সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হোসাইন গণমাধ্যমকে জানান, অধিকাংশ হল পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছে এবং অনেক ক্ষেত্রে অগ্রিম অর্থ দিয়ে পণ্যও কেনা হয়েছে। সময় স্বল্পতার কারণে এখন মেনু পরিবর্তন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অধিকাংশ হলের ছাত্র সংসদের আপত্তি ছিল না যদি সব হলে একই মেনু রাখা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত মেনুই বহাল রাখা হয়েছে। তবে আগামী পহেলা বৈশাখে গরুভোজের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

ইফতারের মেনু নিয়ে প্রশাসন ও শিক্ষার্থীদের এই অবস্থান বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একাংশ বয়কটের ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

1

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্ত

2

বিশ্ববিদ্যালয়সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলা

3

জীবনমান উন্নয়নে মাসিক ভাতা-ফ্যামিলি কার্ড-ফার্মার-হেলথ কার্ড

4

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

5

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব

6

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

7

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরি

8

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

9

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ

10

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

11

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: ত

12

পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে

13

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র

14

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

15

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

16

টুকরো গপ্পো

17

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শ

18

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

19

মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন