news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

সিলেটের বিশ্বনাথে রাতের অন্ধকারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরে প্রশাসনের উদ্যোগে শিশুটির নাম রাখা হয় ‘ফাতেমা বেগম’।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি তার নাম রাখেন। গত রোববার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রাম সংলগ্ন এলাকার একটি ঝোপ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

প্রশাসন জানায়, গত রোববার রাত ১১টার দিকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক মুক্তার মিয়া গাড়ি নিয়ে ফিরছিলেন। পথে ধলিপাড়া গ্রামের ‘পিছর মুখ’ এলাকায় এসে হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় নির্জন অন্ধকার সড়কে তিনি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়া একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতকটি। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখানে উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ ভবিষ্যতের জন্য সিলেটের বাগবাড়ীস্থ ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি গ্রে

1

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লেফ

2

সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

3

২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক

4

বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

5

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

6

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিয

7

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

8

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

9

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

10

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

11

রেলওয়ের বহরে ভারত থেকে যুক্ত হচ্ছে ২০০টি ব্রডগেজ কোচ: সেতুমন

12

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

13

সড়কের চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ত

14

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

15

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

16

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

17

পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

18

এবার দেশ গড়ার পালা : তারেক রহমান

19

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন