news editor
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না।

বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না। এছাড়া জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন, সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

এতে বলা হয়, জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো ধরনের কনটেইনার জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

এদিকে নতুন এ নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই এই ফুয়েল কার্ডকে ভোগান্তি হিসেবে দেখছেন। নতুন করে আবারও বিপাকে পড়তে হবে বলে জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবীর সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ চাঁদে যাওয়া আর্টেমিস-২ এর

1

সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

2

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

3

ড. ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়া উচিত: নাহিদ ইসলাম

4

‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’: হাসনাত আবদুল্লাহর পোস্ট

5

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

6

বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

7

এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থ

8

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

9

দর্শনা সীমান্তে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

10

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চ

11

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

12

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

13

ইরানে নতুন ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রে

14

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞের সা

15

হঠাৎ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

16

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

17

নির্বাচন-গণভোটে ঠিক হবে আগামী ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে

18

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

19

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন