news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে রাত ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত।

এতে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

ভাড়া কত বাড়ানো হবে— এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

সোমবার (২০ এপ্রিল) বিআরটিএ থেকে এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এ ক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি পেয়েছে, যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিতে হবে।

বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবি—এই দুটির সমন্বয় করে একটি প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠাবেন।

মন্ত্রী ও সচিব মিলে সেটাই রাখবেন; নাকি কিছু কমবেশি করবেন, সেটা তাদের সিদ্ধান্ত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন জ্বালানি মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন। এখন বাকিটা বিআরটিএ, সড়ক পরবিহন মন্ত্রণালয়, সর্বোপরি সরকারের সিদ্ধান্ত।

এদিকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। অতীতে তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে যে হারে বাস ভাড়া কমানো হয়েছে, সেই একই অনুপাতে এবার ভাড়া বাড়ানোর প্রস্তাব সংগঠনটির।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘তিন দফা জ্বালানি তেলের দাম তিন টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা হারে কমানো হয়েছে; দুই টাকা কমানোর পরিপ্রেক্ষিতে দুই পয়সা হারে কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি হয়েছে। কাজেই আগের হিসাবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমলাতন্ত্রকে ম্যানেজ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তায় কমবে, জনরোষ তৈরি হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

1

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

2

ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষ

3

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক

4

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

5

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

6

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

7

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

8

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়

9

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলে

10

মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ, রণপ্রস্তুতি

11

ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন হামলা, নিহত ৮৭ ই

12

বাসভাড়া বাড়াল সরকার

13

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

14

সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ

15

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

16

জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

17

‘জোটের পক্ষে যে-ই প্রার্থী থাকুক, আমরা তার পক্ষেই কাজ করব’:

18

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা-অভিনন্দন

19

পরনে লাল শাড়ি-হাতে মেহেদি, বিয়ের সাজেই শেষ যাত্রা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন