news editor
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

তীব্র গরম ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বর্তমানে চালু থাকা দুইটি ইউনিট থেকেও সীমিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, এসব ইউনিট থেকে বর্তমানে মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চললে পাঁচটি ইউনিট থেকে প্রায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ২ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।


সূত্রটি আরও জানায়, বছরের এ সময়ে কাপ্তাই হ্রদে স্বাভাবিকভাবে পানি থাকার কথা প্রায় ৭৮.০৮ মিন সি লেভেল (এমএসএল)। তবে বর্তমানে পানির স্তর নেমে ৭৩.৯৯ এমএসএলে অবস্থান করছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পানির স্তর কমে যাওয়ায় তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে দুটি ইউনিট চালু থাকলেও সীমিতভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের ওপর নির্ভর করে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুড়াছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। প্রতিবছর পানির স্তর কমে গেলে এসব এলাকায় নৌপথে যোগাযোগ ব্যাহত হয়, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের রাজধানীতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল

1

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

2

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

3

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

4

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার

5

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

6

ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

7

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানি কমান্

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

9

যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট

10

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জাম

11

বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

12

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

13

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্র

14

মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তা

15

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

16

মুক্তি পেলো ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

17

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

18

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল

19

থানা লুটের অস্ত্র দিয়ে গুলি করা হয় পরিদর্শক সিদ্দিকুর রহমানক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন