news editor
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২০ জনকে শ্রীপুরের মাওনায় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস প্রায় ৪০জন শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনা যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় কাত হয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শ্রীপুরের মাওনায় আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। এদিকে দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশি তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

1

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ

2

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

3

নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

4

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে

5

অনুমতি ছাড়াই অবতরণের চেষ্টা, মার্কিন যুদ্ধবিমানকে ফিরিয়ে দিল

6

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

8

জকসু নির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্র

9

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

10

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

11

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের

12

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

13

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন সংশোধনের দাবি সম্পাদকদের

14

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

15

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী-উপদেষ্টার

16

রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ: চতুর্থবার বিরোধীদলে

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান

18

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহম

19

চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়:ইলন মাস্ক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন