news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করেছে ইরান। দেশটির মতে, এ নিয়ে ওয়াশিংটনের দেওয়া তথ্য সঠিক নয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ‘মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ’ আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

সংস্থাটি আরও অভিযোগ করে, চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও মনে করছে তেহরান।

এছাড়া ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সেটিও ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা ইরনার মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য ‘মিডিয়া গেম’ এবং ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল।

এর আগে, রোববার সকালের দিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলকে পাঠাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইসলামাবাদে পৌঁছাব্নে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

তবে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, গতবার ব্যর্থ হওয়া আলোচনার নেতৃত্ব দেওয়া ভ্যান্স এবার যাচ্ছেন না। দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি চমৎকার মানুষ।

কিন্তু এই মন্তব্যের পরপরই হোয়াইট হাউস অবস্থান পরিবর্তন করে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় যোগ দেবেন। গত ১১-১২ এপ্রিলের বৈঠকেও এই ত্রয়ী উপস্থিত ছিলেন।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

1

ছায়া মন্ত্রিসভা কী, জানুন বিস্তারিত

2

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে

3

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী

4

ইরানের মাশহাদে হবে খামেনির দাফন, শোকসভায় অংশ নেবে লক্ষাধিক ম

5

মধ্যরাতে উত্তাল কুয়েত মৈত্রী হল: চিকিৎসার দাবিতে ছাত্রীদের গ

6

স্কুলে ভর্তিতে লটারি থাকবে কিনা—হাসনাতের প্রশ্নের উত্তর দিলে

7

স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা জা

8

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির

9

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

10

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

11

বৃষ্টিতে নাকাল রাজধানীর কর্মজীবী মানুষ

12

সরকারি নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহ

13

২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন

14

বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমি

15

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

16

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

17

ইরানের ওপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না: ইরানি খতিব

18

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

19

নিলামে আরও ২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন