news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে সাড়ে ৪ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা। ইতোমধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ট্রাকটি ওই এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয় এবং পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। টানা কয়েক ঘণ্টা ধরে এই ভোগান্তি চলছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে থাকা সিমেন্টের বস্তা সরানো হচ্ছে। কিছুক্ষনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

1

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়া

2

বাতিল হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

3

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

4

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে মাউশির সর্বশেষ তথ্য

5

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

6

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরা

7

ধর্মীয়সহ বিভিন্ন শূন্য পদে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

8

বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এ

9

শেরপুর-৩ আসনে লড়াইয়ে পাঁচ প্রার্থী, ভোট ৯ এপ্রিল

10

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্র

11

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে সাড়ে ৬ হাজার হেক্টর বোরো জমি পানির

12

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

13

রাতেই শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

14

ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল, বাঙ্কার তৈরির অনুদান খুঁজছে

15

শাকিবের জন্মদিনে কে এগিয়ে— অপু না বুবলী

16

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

17

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

18

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

19

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন