news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাতে দুজনের মৃত্যু, তিন শিশুসহ আহত অন্তত ৯

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিশুসহ অন্তত ৯ জন।শনিবার (১৮ এপ্রিল) সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার মৎস্যজীবী মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। এসময় ওই এলাকার ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় শিশুসহ ১৫-২০ জন। একজন আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন। এর মধ্যে বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়।

এতে ঘটনাস্থলেই ৩ শিশুসহ অন্তত ১১ জন আহত হন। তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান মিলন মিয়া ও তালেব উদ্দিন। কৃষক তালেব ঘটনার সময় আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন।

বজ্রপাতে সারাদেশে দুইদিনে ৯ জন নিহত, মৃত্যুহার বেশি সিলেটেবজ্রপাতে সারাদেশে দুইদিনে ৯ জন নিহত, মৃত্যুহার বেশি সিলেটে

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে যখন আনা হয় তখনই আমরা ২ জনকে মৃত অবস্থায় পাই। আহতদের মধ্যে ৩ জন শিশু আছেন। যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের ওসি নুরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস কর্মীরাও এসেছিলেন। এ ঘটনায় দুইজন মারা গেছেন। আহতদের মিঠাপুকুর ও রংপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

1

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আ

2

ইরানের ১৪৩ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

3

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রিমিয়াম

4

হজ ব্যবস্থাপনায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী কমিটি গঠন

5

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

6

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

7

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্

8

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

9

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফ

10

১১ দলীয় জোট শপথ নেবে না, দাবি এনসিপি মুখপাত্রের

11

কেন ডিসেবল হলো হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল? আসল কারণ

12

মার্কিন জাহাজ সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া হবে: ইরান

13

বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

14

ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ইয়েমেনের

15

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

16

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির

17

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

18

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধ

19

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন