news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভালোবাসি বলে আমাদের হারিয়ে দিল বাংলাদেশ’, শেহজাদের ক্ষোভ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শহীদ আফ্রিদির পর এবার দলটির কড়া সমালোচনা করেছেন সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। ব্যঙ্গ করে তিনি বলেন, বাংলাদেশ আবারও ‘ভালোবাসা’ দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।

রোববার (১৬ মার্চ) মিরপুরে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

গত বছর বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান। এরও আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ফলে দুই দলের মধ্যকার তিন সংস্করণের সর্বশেষ সিরিজগুলোতেই জয় পেয়েছে টাইগাররা।

নিজের সোশ্যাল মিডিয়া পেইজে ভিডিওতে শেহজাদ বলেন, ‘ক্রিকেটে এমন কিছু বিষয় আছে যেগুলো সহজেই বিশ্বাস করা যায়, আবার কিছু বিষয় আছে যেগুলো একজন ক্রিকেটার হিসেবেও বিশ্বাস করা কঠিন। এমন কিছু দিন এসেছে যখন বাংলাদেশ এখানে এসে আমাদের টেস্ট সিরিজ হারিয়ে দিয়েছে। তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে—“ভালোবাসি” বলে—খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এরপর আমাদের বেশ অপমানও সহ্য করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নাকি বদলে যাবে, বড় বড় সংস্কার হবে। পাঁচজন মেন্টর আনা হলো, তিন স্তরের নতুন কাঠামো বানানো হলো—দেখা যাবে এবার কী হয়। কিন্তু কী হলো? শুধু সময়ই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।’

বাংলাদেশ সফরে এবার ছয়জন খেলোয়াড়ের অভিষেক করায় পাকিস্তান। তারমধ্যে শামিল হোসেন, গাজী ঘোরির মতন অপ্রস্তুত আনকোরাদের নিয়ে উঠে প্রশ্ন। এই নিয়েও কড়া সমালোচনার সুর চড়িয়েছেন শেহজাদ,  ‘অদ্ভুতভাবে কিছু তরুণ খেলোয়াড়কে দলে ঢুকিয়ে একটি অদ্ভুত কম্বিনেশন বানিয়ে বাংলাদেশে পাঠানো হলো। তারা আবারও “ভালোবাসা” দেখিয়ে এসে আমাদের হারিয়ে দিয়ে চলে গেল। আর আমরা বসে বসে বলছি—“স্যার, ওরা তো তরুণ খেলোয়াড়… ওরা তো তরুণ”—“ভালো হয়েছে, ভালো হয়েছে।”’

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেওয়াও শাহীন আফ্রিদিদের ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এই পাকিস্তানি, ‘এটা কেমন কম্বিনেশন বানিয়ে পাঠিয়েছিলেন? আর আমাকে বলুন তো, আজ টস জিতে আন্ডার লাইটসে বোলিং করলেন না কেন? যখন আপনার পুরো ব্যাটিং লাইনআপ নতুন ও অনভিজ্ঞ ছিল, তখন তো আপনার বোলিং ছিল অভিজ্ঞ। সেটাকে ব্যবহার করে ডিফেন্ড করতে গেলেন না কেন? ফলাফল—২৯০ রান খেয়ে বসে আছেন।’

তিনি বলেন, ‘এভাবে কি হয়? পৃথিবীর সব দল নিজেদের শক্তির জায়গা ব্যবহার করেই ম্যাচ জেতে। আর আপনারা কী করলেন? সব দায়িত্ব বাচ্চাদের ওপর চাপিয়ে দিলেন। টস জিতেই চুপচাপ বললেন—“হেডস, হেডস… খুব ভালো, আমরা আগে বোলিং করব।” কেন?’ 

অপ্রস্তুত তরুণদের ঠেলে বড় মঞ্চে পাঠানো নিয়ে প্রশ্ন তুলেন তিনি, ‘দলের ভেতরে যখন সিনিয়র খেলোয়াড়রাই এমন সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘোরি তো নিজে এসে বলেনি—“আমাকে দলে নিন।” বেচারা তো লিগে খেলে যাচ্ছে। সে এখনও পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নয়, তবু তাকে দলে ঢুকিয়ে দিলেন। হাসিবউল্লাহকে নিচ্ছেন, কিন্তু রোহেল নাজিরকে নিচ্ছেন না—যে আগে থেকেই লাইনে ছিল। কেন এই তরুণদের এত দ্রুত সামনে এনে এক্সপোজ করছেন?’

দল নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে বলে তা পরিহার করার আহবান জানান তিনি, ‘আল্লাহর দোহাই লাগে—আপনারা আসলে কী করছেন? এত ম্যাচ খেলার পরও একই পক্ষপাতিত্ব—“নিজের লোককে ঢুকিয়ে দাও”—এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ভর্তি গ্রেপ্তার হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী ক

1

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

2

শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট

3

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

4

ভোলায় ভারতীয় যুবক আটক

5

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

6

ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭

7

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

8

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কা

9

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

10

হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফ

11

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

12

জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে বুঝে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্

13

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

14

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তদন্ত করবে ইসি, আশা বদ

15

প্রথমবারের মতো ‘নৃত্যরত’ সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

16

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

17

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

18

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

19

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন