news editor
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৩ আসনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ববি হাজ্জজের

প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল থাকার অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ববি হাজ্জাজ এসব অভিযোগ করেন। 

ববি হাজ্জাজ দাবি করেন, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল থাকায় অনেক ভোটার নাম খুঁজে পাচ্ছেন না। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে।’

ববি হাজ্জাজ জানান, এর আগে তিনি সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এমন অসংগতি পাওয়া গেছে। একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।

ভোটার তালিকার এই গরমিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ববি হাজ্জাজ। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিজাইডিং অফিসাররা সময় নিয়ে ভোটারকে সহায়তা করেন, এ মর্মে যেন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

তবে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই প্রার্থী। তিনি বলেন, গত রাতে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। কারা এই চেষ্টা করেছে, তা তদন্তের দাবি জানান তিনি।

সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফল মেনে নেওয়াই সবার দায়িত্ব। এখন পর্যন্ত কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি দেখা না গেলেও ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

1

৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

2

নেশার টাকা জোগাতে শ্বশুরের বাসায় চুরি করতে গিয়ে বাবাসহ আটক জ

3

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

4

মাত্র ৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে বিরো

5

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে

6

ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের

7

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

8

‘প্রণালি খুলে দে’, মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হাম

9

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণ

10

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা

11

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

12

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

13

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

14

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

15

রাজধানীতে এক রাতে ঝরল ৫ প্রাণ

16

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন— মির্জা আব্বাস

17

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

৪৭টি মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

19

আইজিপির বাড়িতে চুরি!

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন