news editor
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুন থেকে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

জাপানের টোকিও রুটে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাস থেকেই ঢাকা-টোকিও রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও এটা লাভজনক একটা জার্নি ছিলো। কিন্তু সেটাকে কেন? বন্ধ করে দেওয়া হয়েছিলো সে বিষয়টা আর না বলি। 

তিনি আরও বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। প্রধানমন্ত্রীও বলেছিলেন যে, টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন? তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম।

প্রতিমন্ত্রী বলেন, আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা ঢাকা টু টোকিও চালু হচ্ছে। শুরুতে সীমিত পরিসরে ফ্লাইট চালানো হলেও ভবিষ্যতে চাহিদা ও লাভজনকতা বিবেচনায় তা বাড়ানো হতে পারে।

হজ ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, হজের ফ্লাইট নিয়মিত চলছে এবং সেটা ৩০শে মে থেকে আবার রিটার্ন শুরু হবে। 

বিমান বহর বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনা নেওয়া হয়েছে। কিভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ, ড্রাফট করে দিয়েছিল। সেখান থেকে আমাদের ৩০শে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ইতোমধ্যে বোয়িংয়ের সঙ্গে একাধিক উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, বহরে নতুন বিমান যুক্ত হলে এবং লিজের মাধ্যমে সক্ষমতা বাড়ানো গেলে সংস্থাটিকে আরও লাভজনক করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন

1

একদিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী

2

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

3

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় ফ্রান্স

4

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

5

সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

6

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

7

আরব আমিরাতের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

8

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

9

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

10

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

11

আবাসিক ভবনের নিচে মিললো ২৫ হাজার লিটার তেলের ট্যাংক, ব্যবসায়

12

‘ওদের ভোট নেই, এত ভোট পেল কীভাবে’— প্রশ্ন মির্জা আব্বাসের

13

ফুলবাড়ীয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাকু দিয়ে পাড়াপাড়, স্থায়ী ব্রিজ

14

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

15

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

16

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্র

17

হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্

18

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

19

জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন