news editor
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসিতে বড় রদবদল, ১১২ কর্মকর্তা বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আদেশে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন বিকেলেই তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বড় নির্বাচনগুলো রয়েছে। মূলত সেই নির্বাচনগুলোর প্রস্তুতি হিসেবেই মাঠ পর্যায়ের এই ব্যাপক রদবদল করা হয়েছে।

উল্লেখ্য, এই বদলির আদেশ জারির দিনই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৭ এপ্রিল

1

কোলে করে শিশুর মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল

2

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

3

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

4

ইরানের ১৪৩ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

5

মিরপুরে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী

6

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

7

খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা

8

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

9

৪ বিভাগে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

10

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

11

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চ

12

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

13

সারাদেশে ১৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেপ্তার

14

বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

15

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হত

16

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্

17

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

18

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

19

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন