news editor
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

প্রায় তিন মাস পর আজ বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি সরকার গঠনের পর স্থায়ী কমিটির এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রাক্কালে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ বিরতির পর এই বৈঠক ডাকার বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন যাবৎ স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। আজ দলের চেয়ারম্যান তারেক রহমান বৈঠক ডেকেছেন। সাধারণত এজেন্ডা আগে থেকে জানানো হয় না, বৈঠকেই বিস্তারিত আলোচনা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব এবং দেশের সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব। এছাড়া সংরক্ষিত নারী আসন ও দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়গুলো নিয়েও নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নের ডেটাবেজ হ্যাক : ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে

1

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

2

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

3

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন

4

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান

5

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’

6

আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি: আরব আমিরাতে মোদি

7

ইরানের খারগ দ্বীপে অভিযানে ‘হিতে বিপরীত’ হতে পারে

8

শেষ দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ কা

9

ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীল

10

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

11

দুই সন্তানের জননীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

12

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে

13

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকাদের মধ্যে কে জিতলেন, কে হ

14

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৪

15

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

16

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

17

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক সহস্রাধ

18

কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

19

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন