news editor
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ কাল

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলনা পর্ষদের নির্বাচন। শুক্রবার (২২ মে) মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। এ দিন সব মিলিয়ে ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। 

এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি সারা দিন ধরে। সকাল দশটায় আমরা এটা চালু করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’

তাহেরুল আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা ১৪টি নমিনেশন ফর্ম গ্রহণ করেছি। আর ক্যাটাগরি (দুইতে) ১৮টি ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’ 

শনিবার (২৩ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তাহেরুল হক বলেন, ‘আজকে এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে তেইশ (২৩ মে) তারিখে। আমি আশা করছি যে আগামীকাল আমরা এটা যাচাই-বাছাই করবো।’

তিনি আরও বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন পরিচালনার জন্য করা নীতিমালা, এই দুইটি বিষয় মাথায় রেখেই আমরা যাচাই-বাছাই করবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল মালামাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি

1

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত

2

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখ

3

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন

4

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে

5

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে

6

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

7

জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ চল

8

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী

9

আমেরিকায় পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

10

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

11

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

12

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্র

13

৬ মাস নয় এক বছরই থাকবে ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা

14

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক

15

ইফতারের আগে ইটের আঘাতে স্ত্রীকে খুন, ৯৯৯ ফোন দেন স্বামী নিজে

16

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

17

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

18

পুলিশে বড় রদবদল

19

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়ে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন