news editor
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাপ এড়িয়ে কূটনৈতিক পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননে সহায়তার ঘোষণা

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও জার্মানি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সামরিক চাপের মধ্যেও এই দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধে অংশ নেবে না।

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধান লক্ষ্য হলো নিজ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কোনো উসকানিতে পা দিয়ে ব্রিটেন বড় ধরনের যুদ্ধে নিজেকে যুক্ত করবে না।

জার্মান সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সঙ্গে ন্যাটোর কোনো আইনি বা সামরিক সম্পর্ক নেই। জার্মানি কোনোভাবেই এই যুদ্ধে অংশ নেবে না এবং হরমুজ প্রণালিতে সামরিক অভিযানেও অংশ নেবে না। একই অবস্থান গ্রহণ করেছে গ্রিসও; দেশটি নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালিতে তারা কোনো সামরিক অভিযানে যুক্ত হবে না।

ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ সচল রাখতে ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’র মতো একটি নতুন কূটনৈতিক মডেলের প্রস্তাব দিয়েছেন। তিনি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন।

ক্যালাস সতর্ক করেছেন, হরমুজ প্রণালি বন্ধ হলে এশিয়ায় জ্বালানি সংকট এবং বিশ্বজুড়ে সার ঘাটতি দেখা দিতে পারে, যা পরবর্তী বছরগুলোতে খাদ্য সংকটের জন্ম দিতে পারে।

তিনি বলেন, ‘প্রণালি বন্ধ হওয়া এশিয়ায় জ্বালানি সরবরাহ ও সার উৎপাদনের জন্য বিপজ্জনক। যদি এই বছর সারের অভাব হয়, আগামী বছরও খাদ্য সংকট দেখা দেবে।’

তিনি আরও জানিয়েছেন, মন্ত্রীরা ইইউর ছোট মধ্যপ্রাচ্য নৌ মিশন ‘অ্যাসপিডিস’-এর ম্যান্ডেট পরিবর্তন করা সম্ভব কিনা তাও আলোচনা করবেন। এই মিশন বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী থেকে লোহিত সাগরে জাহাজগুলোকে রক্ষা করছে।

ইইউ বর্তমানে তাদের সামুদ্রিক মিশন ‘অ্যাসপিডিস’-এর পরিধি বাড়িয়ে হরমুজ প্রণালিতে নেওয়া যায় কি না, তা নিয়ে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। পশ্চিমা দেশগুলোর এই সম্মিলিত অবস্থান ইঙ্গিত দিচ্ছে, তারা সামরিক সংঘাতের চেয়ে মানবিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে বেশি আগ্রহী।

এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক বিপর্যয় রোধে ইউরোপীয় ইউনিয়ন ৪৫ কোটি ৮০ লাখ ইউরো (প্রায় ৫২৫ মিলিয়ন ডলার) জরুরি সহায়তা ঘোষণা করেছে।

ইইউ-এর মানবিক সংকট বিষয়ক কমিশনার হ্যাডজা লাহবিব বলেন, ‘যখন অন্যরা মধ্যপ্রাচ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন মানুষের জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।’

এই অর্থ মূলত লেবানন ও ইরানের ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সাথে সম্পর্ক ছিন্ন করলেন ডা. তাসনিম জারা নিজস্ব প্রত

1

জামায়াত এখন পরিশুদ্ধ রাজনৈতিক দল: কর্নেল অলি আহমদ

2

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার

3

মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

4

২০২৮ পর্যন্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: ফের জামায়াতের সেক্র

5

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

6

স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী

7

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

8

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

9

ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়: সারজিস আ

10

সাদিক কায়েমের ইমামতিতে ঢাবিতে খামেনির গায়েবানা জানাজা

11

সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে চার ধরনের যান চলাচল

12

শিক্ষকতার পাশাপাশি কাজি, ২৯ শিক্ষককে শিক্ষা অধিদপ্তরের শোকজ

13

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্

14

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৭ এপ্রিল

15

খুলনায় দিনে দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

16

আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’ : সংসদে জামায়াতের তাহের

17

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

18

নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে: স্বরাষ্ট

19

বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন