news editor
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়: শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে বট বাহিনী ব্যবহার করে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে ট্রল করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ‘বট বাহিনী আমাকে নিয়ে কি যে শুরু করেছে। আমি নাকি পরীক্ষার দিন রুটিন দেবো এমন ভুয়া ফটোকার্ড বানায়’, বলেন তিনি।

এছাড়া ফেল করলেই এমপিও বাতিল এমন দাবিকেও গুজব বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমি বলেছিলাম এবার কোনো প্রতিষ্ঠানে জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না। কিন্তু বট বাহিনী লিখে দিল এবার ফেল করলেই এমপিও বাতিল। এখন দেখা যাচ্ছে দেশ ফেসবুকেই চলে।’ 

ফেসবুকে এমন অপপ্রচারের প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন দেখা যাচ্ছে দেশ ফেসবুকেই চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

1

১৬৫ বছরে প্রথা ভেঙে ডলারে বসছে ট্রাম্পের স্বাক্ষর

2

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি

3

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

4

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে: ত্রাণমন্ত্রী

5

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ই

6

যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

8

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্

9

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

10

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

11

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্

12

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

13

হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ১৫ জাহাজ

14

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্

15

ডিজিএফআই নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ

16

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

17

কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

18

সিলেটের ডিসি সারোয়ারকে শোকজ

19

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন