news editor
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে হামের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে টিকাদান কর্মসূচি শুরু হলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হামের প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে এবং চলমান টিকাদান কার্যক্রম জোরদার হলে তা আরও কমবে। তিনি বলেন, ‘আমরা হাম মোকাবিলায় লড়াই করছি এবং ভ্যাকসিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’ 

টিকার ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। তার দাবি, বিদ্যমান মজুত দিয়ে আগামী জুন পর্যন্ত নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে।

তবে তিনি জানান, .০৫ ডোজের সিরিঞ্জের কিছু ঘাটতি দেখা দিতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইউনিসেফ-এর মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে আংশিক সরবরাহ পাওয়া যাবে। বাকি সরঞ্জাম মে মাসের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে হামের রোগীরা ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ বেড়েছে। এই চাপ কমাতে রাজশাহীসহ বিভিন্ন বিভাগীয় শহরের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত দোকান থেকে তিন বালতি ককটেল উদ্ধার

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

2

সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

3

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

4

যমুনাই হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন!

5

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

6

খুলছে হরমুজ, কমলো তেলের দাম

7

৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪

8

জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ

9

নির্বাচন কমিশনকে 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে হবে:

10

২ ডিসি প্রত্যাহার

11

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

12

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্

13

নির্বাচন-গণভোটে ঠিক হবে আগামী ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে

14

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়ালেন প্র

15

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

16

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

17

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

18

জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে বুঝে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্

19

যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন