news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও ইজিবাইকে করে পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাকৃত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইজিবাইকে ড্রামভর্তি ১৯৩ লিটার পেট্রল বহনের সময় জুবায়েরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা পেট্রল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

1

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলে

2

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

3

নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

4

সাবেক এমপি শামীম পাটোয়ারীর পৌনে ৫ কোটির সম্পদ, রয়েছে ব্যক্তি

5

খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরা

6

নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখব : জামায়াত আমির

7

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

8

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ

9

মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্র

10

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার : তারেক রহ

11

টানা ১৬ ঘণ্টা দাপ্তরিক কাজ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহ

13

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

14

২৫ বছরেও নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বোমা হামলার মামলা

15

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল

16

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

17

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ

18

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্র

19

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন