news editor
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল

জাতীয় সংসদের অধিবেশনে শুক্রবার (১০ এপ্রিল) ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি উত্থাপন করেন।

সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে।

বিল উত্থাপনের সময় স্বাস্থ্যমন্ত্রী সংসদে উল্লেখ করেছেন, রাজস্ব আদায়ের বিষয় বিবেচনায় রেখে ই-সিগারেট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে।

এর আগে সংসদে উত্থাপনের পর বিলটি অবিলম্বে বিবেচনার জন্য নেওয়া হয়।

বিলের দফা বিবেচনার আগে  দফা ৩, ৬ ও ৭ এর সংশোধনী এনেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট অর্থাৎ ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সরকার কর্তৃক বিভিন্ন সময় ঘোষিত অন্য যেকোনো নিকোটিন দ্রব্যের ওপর শর্তাবলী বর্জনের আহ্বান জানান।

পরে স্বাস্থ্যমন্ত্রী এই সংশোধনী জনস্বার্থে গ্রহণ করতে স্পিকারের কাছে অনুরোধ করেন।

কণ্ঠভোটে সংশোধনীগুলো গৃহীত হওয়ার পর বিলটি পাস হয়। শেষে সংসদে সংশোধিত আকারে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল-২০২৬ পাস হওয়ার ঘোষণা দেন স্পিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এসে ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির

1

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

2

দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু সাড়ে ৩০০ ছাড়াল

3

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের

5

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

6

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

7

জুন থেকে চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

8

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চ

9

ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা

10

মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

11

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

12

জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

13

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে:

14

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ালো শিক্ষা বোর্ড

15

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

16

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

17

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধ

18

হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর

19

বসুন্ধরা আবাসিক থেকে শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন