news editor
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

রিজওয়ান রশিদ নামে এক কলেজশিক্ষার্থীর তৈরি করা ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

রিজওয়ান সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। আর তাকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এতে চড়েন। প্রধানমন্ত্রী গো-কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত, বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।

এদিকে, গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকা জোগাতে শ্বশুরের বাসায় চুরি করতে গিয়ে বাবাসহ আটক জ

1

নোয়াখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক

2

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

3

আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, আবার কারাগারে নোবেল

4

বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যারা

5

‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন

6

‘নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফির

7

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

8

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

9

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

10

সড়কের চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ত

11

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

12

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

13

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্র

14

স্পিকার মেজর (অব.) হাফিজের স্ত্রীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার

15

ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প

16

একদিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী

17

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশ

18

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

19

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন