news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রী

কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়; বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘অন্য দশটি মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে চাই।’

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে ১৯৮০ সালের শিক্ষা আইনের সংশোধনের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে পরীক্ষকদের মূল্যায়িত খাতা থেকে ‘র‍্যান্ডম স্যাম্পলিং’ বা নমুনা সংগ্রহ করে পুনরায় যাচাই করা হবে; যাতে শিক্ষকরা সঠিকভাবে নম্বর দিচ্ছেন কি না, তা নিশ্চিত করা যায়। পাশাপাশি নতুন ও দক্ষ পরীক্ষক তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সাবেক সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘অতীতে অনেকেই নকলপ্রবণতাকে প্রশ্রয় দিয়েছেন। ২০০১ সালের পর সরকার কঠোরভাবে নকল নির্মূল করতে সক্ষম হয়েছে।’ তবে করোনা-পরবর্তী সময়ে নকলের ধরন পাল্টে ‘ডিজিটাল জালিয়াতি’ শুরু হয়েছে বলে তিনি সতর্ক করেন। এটি প্রতিরোধে শিক্ষক ও প্রশাসনকে আরও সজাগ হওয়ার নির্দেশ দেন তিনি।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক জটিলতা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও জন্মনিবন্ধনের সাথে সাথে একটি স্থায়ী আইডি নম্বর দেয়া হবে। এই একটি আইডি দিয়েই শিক্ষা, পুলিশি ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট এবং মৃত্যু পর্যন্ত সব সেবা নিশ্চিত হবে, যা শিক্ষাব্যবস্থাপনায় বিপ্লব ঘটাবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকতা দিয়ে সদকায়ে জারিয়া অর্জন সম্ভব। কিন্তু শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। অধিকাংশ শিক্ষক নিজের স্কুলে নিজের সন্তানদের পড়ান না।’ তিনি শিক্ষকদের নিজেদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের আশঙ্কা

1

শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার

2

বৃথাই গেলো পাকিস্তানের সব আয়োজন

3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে রাষ্ট্রপতিকে যেতে দেয়নি ইউনূস সরকার

4

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

5

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

6

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক

7

ডাকসু নেতাসহ সারাদেশে শিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নি

8

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

9

যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ কিছু আপডেট

10

লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো প্রায় ১০০ রকেট

11

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

12

শিক্ষকতার পাশাপাশি কাজি, ২৯ শিক্ষককে শিক্ষা অধিদপ্তরের শোকজ

13

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল, আইনি লড়াই চালিয়ে য

14

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিম

15

বাসভাড়া বাড়াল সরকার

16

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ৩ সপ্তাহ চলতে পারে: ইসরায়েল

17

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল

18

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

19

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন