news editor
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এই রকেট হামলায় একজন ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে। 

জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানায়, তামরা শহরের কাছে ৬১ বছর বয়সী এক ব্যক্তি শ্র্যাপনেলের আঘাতে আহত হন।

ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের একদিন পর এই হামলার ঘটনা ঘটে। সম্মেলনে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটিয়ে একটি সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।

তবে হিজবুল্লাহ এই আলোচনার তীব্র বিরোধিতা করে আসছে। লেবাননের সরকার গোষ্ঠীটির থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে এবং তাদের নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে। যদিও এর সক্ষমতা নিয়ে ইসরায়েল এখনো সন্দিহান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, হিজবুল্লাহ প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে। দৈনিক এই রকেট হামলার সিংহভাগই দক্ষিণ লেবাননে কর্মরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং মাত্র কয়েক ডজন ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি খাতনির্ভর অর্থনীতির কারিগর বেগম খালেদা জিয়া: বিশেষ

1

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

2

১৩৩ অধ্যাদেশ পাসে আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

3

সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

4

১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ

5

জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না

6

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

7

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

8

মুসলিম জনগোষ্ঠীর কাছে মার্কিন-ইহুদীদের গোপন আস্তানার তথ্য চে

9

রাজধানীর গুলিস্তানে কাটা দুই হাত উদ্ধার

10

সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহ

11

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

12

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

13

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

14

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্

15

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

16

‘মিস টার্গেটে’ খুলনায় এবার রিকশাচালক গুলিবিদ্ধ

17

হাইকোর্টের ৬৩ বেঞ্চ গঠন, বিচারকাজ চলবে রোববার থেকে

18

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজ

19

লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, লক্ষ্যবস্তু অ্যাম্বুলে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন