মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না। তার মতে, এর প্রয়োজন হবে না।
নতুন করে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না। এমনকি আমি এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। আমার মনে হয়, আগামী দুই দিনে আপনারা অসাধারণ কিছু দেখতে পাবেন। সত্যিই আমি তাই বিশ্বাস করি।’
‘যুদ্ধ শেষের দিকে’ আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই ‘সেরা বিকল্প’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসনব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি।
‘যা–ই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের কাছাকাছি’।
সূত্র: টাইমস অফ ইসরায়েল
মন্তব্য করুন