news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়েছে, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং তাদের শিক্ষাক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

বার্তায় আরও জানানো হয়, অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা নিয়ম ভঙ্গ করা ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

মার্কিন দূতাবাস ঢাকা শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

2

হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ

3

নেত্রকোণায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

4

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

5

সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকার সেতু

6

হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান

7

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন

8

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক

9

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

ইফতারের পর ধূমপান: যা ঘটে শরীরে

11

থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ড

12

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্র

13

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা, ফোন নম্বর গোপন রেখেই পা

14

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

15

বেসরকারি ফলাফলে বিজয়ী নিজামীর ছেলে নাজিবুর

16

আড়াইহাজারে এবার গাঁজা লুট, আটক ২

17

হাদি হত্যা : ফয়সালের সহযোগী রুবেলের দোষ স্বীকার করে জবানবন্দ

18

রাতের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

19

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন