news editor
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার ৮ মে কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে শুভেন্দু অধিকারীকে দলের নেতা হিসেবে নির্বাচন করা হবে। বুধবার (৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন। এতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ খুলবে শুভেন্দুর।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের আইনসভার নির্বাচন হয়। এরপর ৪ মে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানকার ভবানিপুর আসনে নির্বাচন করেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু। মমতাকে ভবানিপুরে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন শুভেন্দু।

বিজেপির এ নেতা ভবানিপুরের পাশাপাশি নন্দিগ্রাম নামে একটি আসনেও নির্বাচন করেন। সেখানেও বড় ব্যবধানে জেতেন তিনি। আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন।

আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন শুভেন্দু। এ পর্যন্ত দলীয় সমর্থকদের কোনো উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগির খামারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা

1

ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষ

2

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক

3

নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা

4

রাজধানীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের লাশ উদ্

5

নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

6

প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

7

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহ

8

তৃতীয় দফায় অস্ত্রোপচারের টেবিলে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

9

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

10

মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্র

11

সেই কিশোরীকে কোথায় দাফন করা হবে, তা অনিশ্চিত

12

গাইবান্ধায় বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

13

বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

14

ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

15

প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: ডা. শফিকুর

16

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

17

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন

18

বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে ক্রাইসিসের মধ্য দিয়ে: রুমি

19

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন