news editor
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুদানে ছোট বিমান বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত

দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় পতিত বিমানটি একটি সেসনা মডেলের ছিল। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ সবাই প্রাণ হারান।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওতে এলাকা কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি হিসেবে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

1

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

2

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত

3

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স

4

মতামত ছাড়াই হয় পুলিশের পোশাক পরিবর্তন, পুনর্বিবেচনার আহ্বান

5

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্

6

ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ এড়াতে আইজিপিকে কড়া বার্তা প্রধা

7

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প

8

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ২২৮ তালেবান যোদ্ধা, ৫৫ জন পাকি

9

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জাম

10

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

11

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

12

মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা

13

‘উত্তরায় শপিংমলে রিকশাচালককে হত্যার তথ্যটি গুজব’

14

ইরানে ‘স্বল্পমেয়াদি ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট

15

এনসিপিতে বড় ভাঙন: ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ, সংকটে জাতীয় না

16

ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা

17

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিম

18

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাশ

19

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারের অসন্তোষ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন