news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি চুক্তি: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল নেবে দুই দেশ

শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন।

হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

1

এপস্টেইন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়, লেবার পার্টি থ

2

‘আজাদি না গোলামি— ফয়সালা ভোটেই’

3

হরমুজ প্রণালির ফি দিয়ে দেশ পুনর্নির্মাণ করবে ইরান

4

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

5

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

6

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

7

মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

8

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

9

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজ

10

বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

11

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

12

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

13

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

14

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসা বরাদ্দ পাচ্ছেন

15

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

16

যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল

17

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

18

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্র

19

শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন