news editor
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তেজনা বাড়লে ইরানই ক্ষতিগ্রস্ত হবে: হুমকি সৌদি আরবের

সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। একই সঙ্গে তেহরানকে কড়া সতর্কবার্তা দিয়ে সৌদি আরব বলেছে, উত্তেজনা অব্যাহতভাবে বাড়তে থাকলে শেষ পর্যন্ত এর চরম মূল্য ইরানকেই দিতে হবে।

সোমবার (৯ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের এমন বৈরী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সৌদি আরব স্পষ্ট করে জানিয়েছে, দেশের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

রিয়াদের ভাষ্য, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে চলা সবার দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো সেই নীতির সম্পূর্ণ পরিপন্থী।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলারও তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছে সৌদি আরব। পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই।

তবে সৌদি কর্মকর্তারা এই আশ্বাসকে ‘ফাঁপা বুলি’ বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, ওই বক্তব্য দেওয়ার সময় এবং পরবর্তীতেও বিভিন্ন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল।

অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে সৌদি আরব নিজের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমানের উড্ডয়ন অনুমোদন দিয়েছে।

তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্

1

ইরান যুদ্ধ : আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

2

‘ধুরন্ধর টু’ নিয়ে আদালতের নতুন নির্দেশনা

3

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

4

নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

6

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার

7

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ‘ভুল’: সাকিব

8

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল

9

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

10

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

11

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

12

গাজীপুর ফাইভ মার্ডার: পদ্মা নদীতে মিলল অভিযুক্ত ফোরকানের মরদ

13

তেল-বিদ্যুতের দাম আমরা বাড়াবো না: বিমান প্রতিমন্ত্রী

14

ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

15

প্রথমবারের মতো ফরিদপুরের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

16

ভারতকে অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি: মির্জ

17

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

18

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

19

মিয়ানমার সরকারের সঙ্গে সীমান্ত বাণিজ্য হবে: নৌপরিবহন প্রতিমন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন