news editor
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রয়োজন মেটাতে ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

1

তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?

2

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

3

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নি

4

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

5

মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ, রণপ্রস্তুতি

6

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

7

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

8

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বি

9

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

10

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: স

11

১৭ দিনে ১৩ শিশুর মৃত্যু: হামের লক্ষণ, নিউমোনিয়া আর টিকার সংক

12

দাম কমেছে জেট ফুয়েলের

13

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

14

ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

15

৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ

16

নির্বাচনকে কেন্দ্র করে যমুনা সেতুতে যানবাহন পারাপারের নতুন র

17

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

18

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

19

ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন