news editor
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উমরাহ শেষে ফেরা এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে মফিদুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনা জেলার লবণচরা এলাকার বাসিন্দা।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মফিদুল ইসলাম সৌদি আরব থেকে এসভি ৮০৮ (SV808) ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে এপিবিএন অফিসে নিয়ে তার শরীর ও ব্যাগ তল্লাশি করে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২১ ক্যারেট মানের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।

স্বর্ণের পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড এবং ১৫০ রোমানিয়ান লিউ। এ ছাড়া তার কাছে ৮০ হাজার ১১৭ বাংলাদেশি টাকাও পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। উদ্ধারকৃত স্বর্ণগুলো বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় মফিদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ: চতুর্থবার বিরোধীদলে

1

আলাদা পে-স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি

2

আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ

3

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা

4

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

5

পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি

6

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

7

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

8

মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

9

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

10

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

11

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত

12

গরম কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

13

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুর

14

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

15

শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

16

রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, আইনের দৃষ্টিতে সকল অপরাধীকেই শ

17

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্

18

কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

19

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন