news editor
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়ে সরব হয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংসদ সদস্য তার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তী সরকারে তো আমি ছিলাম কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম আরও দুই একজন ছিলেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগের কথা তারা বললেন, তারাই সরকারে আছেন। তাদের এটা প্রমাণ করতে হবে এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে তাদেরকে এই প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? আমি সেই প্রমাণ তাদের কাছে চাচ্ছি।’

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়ান নাহিদ।

নিজের বক্তব্যে বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘আরেকটি বিষয় এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স ২৮। আজ আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য কিন্তু এখানে আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই সংসদ সদস্য, সবাই যে সম্মান-মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সেই একই জিনিস প্রত্যাশা করি।’

এর বিপরীতে স্পিকার বলেন, ‘ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারও নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারও নাম বলেন নাই তো।’

এরপর প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাঁড়িয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও তার দীর্ঘায়ু কামনা করেন।

শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, ‘নতুন প্রজন্মের কথা বললে, নতুন বাংলাদেশের কথা বললে, এমন অভিযোগ তারা আশা করেন না।’

এর জবাবে নাহিদ বলেন, ‘সরকারে থাকা ব্যক্তিদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে, কারণ এখন তারাই সরকারে আছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

1

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্র

2

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

3

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

4

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

5

নিখোঁজের দুদিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

6

ঢাকার বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা: হলফনামায় উঠে এসেছে কো

7

এআই নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩০০ ছাড়িয়েছে

8

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে বাংলাদেশি প্রবাসী নিহত

9

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

10

যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

11

চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ৪

12

সতর্কবার্তার পর সৌদির তেলখনি লক্ষ্য করে ফের হামলা ইরানের

13

সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

14

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

15

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

16

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্র

17

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়

18

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

19

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন