news editor
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলেও যুক্ত করতে যাচ্ছে। ইতিমধ্যে সার্চে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলায় ই–মেইল প্ল্যাটফর্মেও এটি চালুর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে অনলাইনে তথ্য খোঁজার ধরণ দ্রুত বদলে যাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআই স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে দেখাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং কম সময়েই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এ ছাড়া জি-মেইলের সার্চ অপশনে প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বুঝে একাধিক ই–মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করবে এআই। এতে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে আগে থেকেই জেমিনাই ফর ওয়ার্কপ্লেসসহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারস চালু রাখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

1

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

2

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

3

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ

4

আড়াইহাজারে এবার গাঁজা লুট, আটক ২

5

জাতীয় নির্বাচন মানতে হলে গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

6

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে

7

দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখ

8

সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

9

নির্বাচন-গণভোটে ঠিক হবে আগামী ৩০ বছর বাংলাদেশ কোন পথে এগোবে

10

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পারেন শেহবাজ শরিফ

11

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা এনবি

12

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

13

পাকিস্তানে আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে: ডোনাল্ড ট্রা

14

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

15

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান কর

16

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

17

লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

18

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তান

19

ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন