news editor
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ইরান যদি অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে চলমান যুদ্ধবিরতি টিকে থাকা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে রোববার  (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাইরের অংশে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরের কাছে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

আনোয়ার গারগাশ হামলাটিকে “সন্ত্রাসী হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইন ও নীতিমালারও সুস্পষ্ট অবমাননা। তার মতে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং সামগ্রিকভাবে স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

তবে এখন পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার।

এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে দেশের আকাশসীমায় প্রবেশ করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নেত্রকোনায় দুই জনের মৃত্যু

1

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

2

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন সূচিতে রবিবার থেকে চলবে ব্যাংক

3

ক্রোম ব্রাউজারের এআই মোডে বড় ধরনের পরিবর্তন আনলো গুগল

4

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. আব্দুস সালাম

5

আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

6

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

7

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্

8

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

9

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

10

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

11

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির

12

১৪৪ বিধায়কের সমর্থনে আস্থা ভোটে বড় জয় থালাপতি বিজয়ের

13

কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি ব

14

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

15

আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে : জ্বালানি উপদেষ্টা

16

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

17

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

18

জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

19

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন