news editor
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ কুমিল্লায় নিহত বেড়ে পাঁচ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে পাঁচজনে। বাসচাপায় প্রাইভেটকারে থাকা ওই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৪ জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন, আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭), লাবিবা (১৮) এবং ওই প্রাইভেটকারের চালক জামাল হোসেন।

তাছাড়া দুর্ঘটনা গুরুতর আহত আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে নিহতদের পরিবারের সদস্য।

হাইওয়ে পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপর ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩১) চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-৩৫-১৯৪৬) ডান পাশে সজোরে বডিতে আঘাত করে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪প্রাইভেটকারে বাসের ধাক্কা, নারী-শিশুসহ কুমিল্লায় নিহত ৪

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বাবা-মা ও সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

1

বোতল হাতে আক্রমণের চেষ্টা, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

2

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

3

আপসের শর্ত ভাঙায় জামিন বাতিল, আবার কারাগারে নোবেল

4

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

5

ইজিবাইকে ড্রামভর্তি পেট্রল পরিবহন, যুবককে জরিমানা

6

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

7

চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ

8

আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন

9

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

10

হোয়াটসঅ্যাপে আসছে ‘ইউজারনেম’ সুবিধা, ফোন নম্বর গোপন রেখেই পা

11

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে

12

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মো. আব্দুস সালাম

13

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

14

ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প

15

দেশের উন্নয়নে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ডা. শ

16

স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী

17

সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

18

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

19

ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন