news editor
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

ইরানে সামরিক অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধকে প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরপেক্ষতা আইনের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ-এর তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওয়াশিংটন থেকে ‘বেশ কয়েকটি’ অনুরোধ আসার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নির্দিষ্ট সংখ্যা জানাননি।

মুখপাত্র আরও বলেন, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রতিটি অনুরোধ আলাদাভাবে মূল্যায়ন করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক নিরপেক্ষতার দীর্ঘদিনের নীতি বজায় রাখলেও যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য কোনো সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি; বরং প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, যুদ্ধের অন্যতম সোচ্চার স্পেন গত সোমবার জানিয়েছে, এই সংঘাতে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ রয়েছে। এর আগে গত সপ্তাহে ইতালিও সিসিলিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি মার্কিন বোমারু বিমানের ব্যবহারের অনুমতি দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’

1

শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা বাতিল, সরাসরি এমসিকিউ ও ভাইভা

2

রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

3

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

4

শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানাকে ঘিরে নাটোরে স্থানীয়

5

উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্

6

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

7

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

8

ইবোলার ভয়ে কঙ্গো’র বিশ্বকাপের ক্যাম্প বাতিল

9

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরক

10

‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে

11

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

12

ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

13

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

14

তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?

15

সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাব

16

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্

17

বরিশালে ‘হানিট্র্যাপ চক্রের’ তরুণীসহ গ্রেপ্তার ২

18

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণ

19

ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন