news editor
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে এবং দেশটির নেতৃত্ব সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। তিনি বলেন, ইরানের নেতারাই তাকে এই বার্তা জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে কীভাবে এই বার্তা তার কাছে পৌঁছেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

এদিকে, দুই মাসের সংঘাত শেষে ইরানের সর্বশেষ প্রস্তাবে যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হলেও পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী ছিলেন এবং এ বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নেতারা সৌদি আরবে বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার মাত্রা কিছুটা কমলেও পুনরায় সংঘাত শুরুর আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে উপসাগরীয় দেশগুলো।

উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের কর্মসূচি সীমিত করা হয়েছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ায় তা ভেঙে পড়ে।

সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজার ও বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর সম্ভাবনা থাকলেও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইসলামাবাদ, ওমান ও রাশিয়া সফর করেছেন। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থনের আশ্বাস পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের চাপ এড়িয়ে কূটনৈতিক পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননে সহা

1

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সন্দেহভাজন যুবকের সন্ধান চায় পুলি

2

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান

3

২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া

4

হাসপাতালের গেটে মিলল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

5

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন

6

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

7

‘ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা ট্রাম্পের’

8

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

9

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

10

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

11

যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক

12

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস

13

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

14

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ

15

জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

16

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

17

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

18

বিজয় থালাপতির পথ রুখতে হাত মেলাতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

19

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন