news editor
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা বাতিল, সরাসরি এমসিকিউ ও ভাইভা

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন ব্যবস্থায় আর আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষায় অংশ নিতে হবে না। এর পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এতে উত্তীর্ণ হলে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এই দুই ধাপ সফলভাবে সম্পন্ন করলেই প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, এই পদ্ধতিতে প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যা শিগগিরই আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ বর্তমানে খালি রয়েছে। যাচাই শেষে এসব পদ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এনটিআরসিএ থেকে নিয়োগের জন্য সনদ দেওয়া হবে।

বর্তমানে দেশে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার শিক্ষক এবং ২ লাখ ৬ হাজারের বেশি কর্মচারী কর্মরত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

1

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

2

বিএনপিকে অভিনন্দন জা‌নালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

3

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

4

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত

5

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

6

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের

7

মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তা

8

যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

10

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

11

বেসরকারি খাতনির্ভর অর্থনীতির কারিগর বেগম খালেদা জিয়া: বিশেষ

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তারকাদের মধ্যে কে জিতলেন, কে হ

13

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ক্যাম্প থেকে বের হতে পারবেন না

14

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

15

বর্ষবরণ উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

16

কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

17

দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী

18

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

19

নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন