news editor
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য পারভেজ হোসেন ইমনকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গেছেন এই টাইগার ওপেনার।

এভাবে পিএসএল থেকে ছিটকে যাওয়ায় বেশ মর্মাহত পারভেজ ইমন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা এভাবে শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই খুব মর্মাহত। এই সুযোগটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি কেবল নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেছি; কিন্তু আল্লাহই ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি ছিল কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে আমার প্রথম সুযোগ এবং দলের মধ্যে কালান্দার্সের ভ্রাতৃত্বের যে অভিজ্ঞতা পেলাম, তার জন্য আমি কৃতজ্ঞ।’

লাহোরকে শুভকামনা জানিয়ে ইমন লেখেন, ‘আপনাদের আস্থা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সাথে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি আমার জায়গা থেকে দলের ছেলেদের খেলা দেখব এবং সমর্থন করে যাব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে। দিল সে... কালান্দার্স।’

গত ৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ। সেই সময় সঙ্গে সঙ্গেই মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। চোট গুরুতর হওয়ায় ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই বাংলাদেশি ব্যাটারকে।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন তিনি। তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই টাইগার ওপেনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে মানতে হবে ১১ নির্দেশনা

1

শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

2

মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তা

3

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

4

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

5

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

6

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার

7

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

8

ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭

9

আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে: প্রিয়াঙ্কা চোপড়া

10

হজযাত্রীদের মা-বাবার মতো খিদমত করতে হবে: ধর্মমন্ত্রী

11

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁ

12

অনুমতি ছাড়া শুরু হওয়া ‘লেংটার মেলা’ দুই দিন পরেই বন্ধ

13

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

14

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

15

শৃঙ্খলাভঙ্গের দায়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

16

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

17

কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ

18

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

19

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন