news editor
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশে খুব দ্রুত ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। 

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।

তিনি বলেন, আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি নেতাদের ধরতে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্

1

বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের সন্তানসহ কারাগারে যুব মহিলা

2

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না: জামায়াত আ

3

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

4

সংসদে ওয়াক আউটের পর হাসনাত আবদুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্

5

দুই সন্তানের জননীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

6

নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

7

বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির ছাত্রী, অতঃপর...

8

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

9

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর

10

২ ডিসি প্রত্যাহার

11

ইবোলার টিকা আসতে আরও ৯ মাস সময় লাগবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

13

গণভোট-গুম প্রতিরোধসহ ১৬ অধ্যাদেশ এখন পাশ হচ্ছে না

14

জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল

15

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

16

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্

17

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

18

তেলবাহী হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত: বালতি ভরে তেল নিচ্ছে স্থা

19

যৌন নির্যাতনের বিচার চাওয়ায় বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন