news editor
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে চালানো পাল্টা অভিযানের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটিএইচই নোভা’ নামের ওই ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত। ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। বিবৃতিতে বলা হয়, ‘দুটি ড্রোন দিয়ে আঘাত করার পর হরমুজ প্রণালীতে থাকা ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে।’

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে জ্বালানি ও গ্যাস সরবরাহের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আইআরজিসি।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশও এই পথ দিয়ে রপ্তানি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ বা প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

1

তদবির করলে তাঁকেও চাঁদাবাজ চক্রের সদস্য ধরা হবে: ডিএমপি কমিশ

2

দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

3

ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা

4

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

5

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত

6

১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্

7

প্রতিরোধ ফ্রন্ট দুর্বল নয়, বরং আরও শক্তিশালী হয়েছে: ইরানি শী

8

বিএনপির মনোনয়ন তালিকায় প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যারা

9

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প

10

সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৮ কোটি টাকার সেতু

11

আপনার কণ্ঠ ছাড়া সংসদ অসম্পূর্ণ মনে হয়: হাদিকে স্মরণ করে হাস

12

যুদ্ধ কৌশলে ভয়াবহ পরিবর্তন, ১ হাজার কেজির মিসাইল ছুড়ছে ইরান

13

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

14

চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত ১

15

‘সরাসরি যুদ্ধ’ বলছে পাকিস্তান, সংলাপের মাধ্যমে সমাধান চায় আফ

16

সারাদেশে ১৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেপ্তার

17

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

19

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন