news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াক আউট করা বিরোধী দলের অধিকার, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরাও অনেক ওয়াক আউট করেছি। এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াক আউট কিংবা দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বারিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।

তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন কারণে-অকারণে ওয়াক আউট না করে। আর সরকারি দলের প্রতি আহ্বান তারা যেন বিরোধীদলকে একোমোডেট করার চেষ্টা করে। বিরোধীদল যেন কাজ করে, সেই স্পেসটা দেওয়া। বিশেষ করে যেসব দল স্বৈরশাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। তা না হলে যারা বিদেশে পালিয়ে আছে, তারা এদেশে ফিরে এসে আবার দু:শাসন কায়েম করবে। সুতরাং নিজের রাজনৈতিক দলের মেনুফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে জনগণের অধিকার যাতে হরণ করা না হয়, সে ব্যাপারে সরকার ও বিরোধী দল উভয়ই যত্নবান থাকবেন বলে আশা করি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই, কারণ দেশের জনগণ এখন গণতন্ত্রের প্রতি সচেতন এবং এর রক্ষায় সদা সজাগ।

এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত চেয়েছে র

1

স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী

2

তৌহিদ আফ্রিদির জামিন বহাল

3

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

4

চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র, শহরজু

5

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্

6

একসঙ্গে মৃত্যু ৪ ভাইয়ের, জানাজা পড়ালেন বেঁচে থাকা ভাই

7

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী

8

ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের হামলা

9

চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয়:ইলন মাস্ক

10

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত

11

জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

পহেলা বৈশাখের দিন ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

13

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

14

নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

15

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

16

আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

17

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

18

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতা

19

নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের, ডাক পেলেন ৫ নতুন মুখ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন