news editor
প্রকাশ : May 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌন নির্যাতনের বিচার চাওয়ায় বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ

বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওই বৃদ্ধা নিজে বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, হালিম ব্যাপারী (৬০) উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে এবং মাসুদ খন্দকার (৪০) একই গ্রামের মৃত সুয়াজেল খন্দকারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হালিম ব্যাপারী ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করতেন এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে হালিম ব্যাপারী তাকে দেখে নেয়ার হুমকি দেন। 

এর জেরে গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন। সেখানে হালিম ব্যাপারী প্রথমে বৃদ্ধাকে ধর্ষণ করেন এবং মাসুদ খন্দকার তার ভিডিও ধারণ করেন। এরপর মাসুদ খন্দকারও তাকে ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে বৃদ্ধার কাছে দুই লাখ টাকা দাবি করেন আসামিরা। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়ভাবে বিচার পেতে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঘটনার ৮ দিন পর আদালতের দ্বারস্থ হন ওই নারী।

হালিম ব্যাপারী সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাসুদ খন্দকার বৃদ্ধার অশ্লীল ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওটি বেশ কয়েকজনের মোবাইলে ছড়িয়ে পড়েছে। তবে টাকা দাবির বিষয়টি আমার জানা নাই।’

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও টাকা দাবির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল আদালতে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলার কপি থানায় পৌঁছে দিয়েছেন। আদালতের আদেশ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১১তে আবার লাশের রাজনীতির শঙ্কা তৈরি হয়েছে : নাহিদ ইসলাম

1

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

2

তারেক রহমানের অপেক্ষায় বরিশালবাসী, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

3

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহ

4

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

5

মেয়ে সেজে প্রতারণা ও যৌন সহিংসতা, ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তা

6

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

7

এবার পুরুষদের জন্য নতুন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তৈরি করল

8

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন

9

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেই

10

সবাইকে শাহবাগ আসার আহ্বান: 'চলুন দেশ গড়ার নতুন লড়াইয়ে'

11

ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা

12

বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন ন

13

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী

14

জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

15

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

16

নির্বাচন কমিশনকে 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে হবে:

17

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

18

চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

19

এবার বন্ধের পথে ডিএপি সার কারখানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন