news editor
প্রকাশ : Apr 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধ্যাদেশ আটকে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে: জামায়াত আমির

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে ব্যাংক ডাকাতদের আবারও সক্রিয় করার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে অর্থপাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। অতীতে যেসব কারণে আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, সেগুলো এখনো বিদ্যমান রয়েছে বলে দাবি করেন তিনি।

ব্যাংক খাতে সংস্কারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ আটকে দিয়ে একটি চক্রকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।

জ্বালানি সংকট নিয়েও সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশ বর্তমানে ‘সর্বগ্রাসী ধসের’ মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, “সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরে তেলের সংকট দেখা গেছে।”

সরকারের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, সঠিক তথ্য প্রকাশে সরকার ভয় পাচ্ছে। জনগণের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নেইমার কি আছেন?

1

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলা

2

হত্যার পর মাটিচাপা, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঝুপড়ির নিচে ম

3

দেশের ইতিহাসে প্রথম: ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামল

4

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

5

শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা বাতিল, সরাসরি এমসিকিউ ও ভাইভা

6

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা

7

জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে:

8

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

9

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

10

সরবরাহ বন্ধ, খোলা বাজারে চড়া দামে এলএনজি কিনছে সরকার

11

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক : নেতা নির্বাচনে বসছে বিএনপি

12

স্কুলের টিফিনের সময় পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, মুদি দোকানি

13

১৮ বছর নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ

14

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার

15

নির্বাচন ও গণভোট ঘিরে নৌযান চলাচলেও কড়াকড়ি

16

শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট

17

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

18

অ্যাম্বুলেন্সে করে তেল পাচার: ৩ হাজার লিটার অকটেনসহ আটক ৭

19

মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের ঘোষণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন