news editor
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানান, দল প্রস্তাব দিলেও নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছেন। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি উল্লেখ করেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না।

রাজনৈতিক বিবৃতি হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, আমি আফরোজা আব্বাস , মির্জা আব্বাসের স্ত্রী— এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।

প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করছে, যা অনভিপ্রেত।

এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। আমার প্রিয় স্বামী, আব্বাস মির্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।

আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।

যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী—তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের নীরব দায়িত্ব।

দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি—নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে দলটি। যেখানে আলোচনায় থাকার পরও ঠাঁই হয়নি অনেক হেভিওয়েট নামের। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

1

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হত

2

জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদে বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি

3

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

4

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রথম ৯ দিনে ১৭০০ জনের বেশি মানুষের মৃত

5

নড়াইলে বিশ্ব মা দিবস উপলক্ষে শিশুদের গল্পবলা ও আবৃত্তি আসর অ

6

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ

7

ছাত্র রাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের হট্টগ

8

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারে

9

ইরানে টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, ভাঙলো রেকর্ড

10

‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’

11

সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

12

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি

13

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: ইয়াও ওয়েন

14

হরমুজ প্রণালি বন্ধ, জ্বালানি তেলের দাম বেড়েছে ১০ শতাংশ

15

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

16

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

17

সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ

18

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প

19

বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন