news editor
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি বন্ধ, জ্বালানি তেলের দাম বেড়েছে ১০ শতাংশ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। এর জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি অবনতির দিকে গেলে দাম ১০০ ডলার ছুঁতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে প্রবেশ করত। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশই এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।

বর্তমানে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বাজারে প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের নিট ঘাটতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনার্জি ও রিফাইনিং বিশ্লেষক প্রতিষ্ঠান আইসিআইএস–এর ডিরেক্টর অজয় পারমার বলেন, সামরিক হামলার ফলে তেলের দাম বাড়া স্বাভাবিক হলেও মূল উদ্বেগের বিষয় হলো হরমুজ প্রণালির বন্ধ হয়ে যাওয়া।

তিনি বলেন, “সপ্তাহ শেষে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি চলে যেতে পারে। প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে দাম আরও বাড়বে।”

প্রখ্যাত জ্বালানি গবেষণা সংস্থা রাইস্ট্যাড এনার্জি জানিয়েছে, সোমবার (২ মার্চ) বাজার খোলার সঙ্গে সঙ্গে তেলের দাম ব্যারেলপ্রতি অন্তত ২০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

সংস্থাটির মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়াই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

তেলের দাম ২০ ডলার বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এতে বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’

1

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈ

2

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে মিনিবাসের ধাক্কা,বাসচালক

3

রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন

4

শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তুলছে বাংলাদেশ ও পাকিস্তান!

5

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

6

জীবনমান উন্নয়নে মাসিক ভাতা-ফ্যামিলি কার্ড-ফার্মার-হেলথ কার্ড

7

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

8

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

9

নড়াইলে কবি সৈয়দ হাসমত আলীর ৭০তম জন্মদিনে কবি-সাহিত্যিকদের মি

10

জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

11

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

12

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্

13

জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল

14

সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

15

হলফনামায় যেসব সম্পদের তথ্য দিলেন জামায়াত আমির

16

হরমুজ প্রণালি বন্ধ, জ্বালানি তেলের দাম বেড়েছে ১০ শতাংশ

17

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

18

ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে: সড়কমন্ত্রী

19

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন