news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও দুটি ডেস্ট্রয়ারের অবস্থান শনাক্ত করা হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানের উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে অবস্থান করছে। চলমান উত্তেজনার মধ্যে এটিই জাহাজটির ইরানের সবচেয়ে কাছাকাছি অবস্থান বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইট চিত্রে রণতরিটির সঙ্গে আরও দুটি যুদ্ধজাহাজ দেখা গেছে, যেগুলো মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বলে মনে করা হচ্ছে। এগুলো ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’-এর অংশ হিসেবে মোতায়েন রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট নাম এখনো নিশ্চিত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে (বাংলাদেশ সময় রাত ৮টা)।

এই প্রেক্ষাপটে ওমান উপসাগর ও আরব সাগর এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে পেন্টাগন শক্তিশালী নৌ-বহর মোতায়েন করেছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ভিসি ও প্রো-ভিসিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে বিশে

1

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির

2

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্

3

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

4

ইরানি নেতাদের ধরতে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্

5

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

6

এনসিপির চার নেতার পদত্যাগ

7

মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস

8

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত যুবক

9

ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা: সংসদে অভিযোগ সাইফুল আলমের

10

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

11

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

12

২ ডিসি প্রত্যাহার

13

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

14

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের

15

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বি

16

জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

17

হাসপাতালের গেটে মিলল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

18

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

19

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন