news editor
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বিভাগ বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই রিপোর্টে লেখা পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়নি বলে জানা গেছে এবং ঢামেকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জরুরি বিভাগে নতুন করে রোগী নেওয়া হচ্ছে না। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত রয়েছে। আপাতত জরুরি বিভাগে চিকিৎসা সেবা চলছে না।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৫ টার পর আমাদের কাছে খবর আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন চিকিৎসকের কাটাকাটি হয়েছে। এই সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গিয়েছে। পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভাল থাকলো, এই কারণে ১৭ বছর ভুগেছি

1

‘জেল খাটলে কেমন লাগে’— সেই কৌতূহল মেটাতে খুনে জড়ালো ৬ বন্ধু

2

তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান

3

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

4

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

5

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশুসহ ২ আনসার সদস্য

6

ভিভিআইপি মুভমেন্টে জনদুর্ভোগ এড়াতে আইজিপিকে কড়া বার্তা প্রধা

7

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধ

8

বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল

9

বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান

10

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

11

২০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, সৌখিন পরিবহনকে জরিমানা

12

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামি

13

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

14

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ

15

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

16

হরমুজ নিয়ে ৪০ দেশের ভার্চ্যুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চান শাহবাজ শ‌রিফ

18

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকগণ: প্রধা

19

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন