news editor
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। এ কারণে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা সেটি মেনে নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্যসচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম বলেন, 'গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে সেটি আমরা তো মেনে নিয়েছি। কারণ আমরা চাই জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করতে। কারণ সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে, শুধু অন্য মানুষ দেশ চালাবে।'

নাহিদ ইসলাম বলেন, 'বিএনপি সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি গণরায়ের প্রতি এক ধরনের প্রতারণা।'

এনসিপির আহ্বায়ক বলেন, 'বর্তমান মন্ত্রিসভার মাধ্যমে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। কারণ আমাদের মনে হয়েছে এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা। আঞ্চলিক ও ধর্মীয় বা জাতিগত ভারসাম্য হয়নি। নারী প্রতিনিধিত্ব সীমিত। অনেক জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব নেই।'

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, 'জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করি, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।'

নতুন মন্ত্রিসভা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, 'মন্ত্রিসভার অনেকেই ঋণখেলাপি ও দুর্নীতিগ্রস্ত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলের অনেক সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও খুনের মামলায় অভিযুক্তকে মন্ত্রী বানানো হয়েছে। তাই এই মন্ত্রিসভা থেকে দেশের জন্য ভালো কিছু আশা করা ঠিক নয়।' দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থান ঘোষণার বিষয়ে তিনি বলেন, 'আগে ঘর থেকেই, মানে নিজের মন্ত্রিসভা থেকেই এ পদক্ষেপ নেওয়া উচিত।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

1

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজ

2

দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ইরানের হামলা

3

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী-উপদেষ্টার

4

সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

5

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামীদের বিচার শুরু ১ জুন

6

আড়াইহাজারে এবার গাঁজা লুট, আটক ২

7

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

8

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

9

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্

10

পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত

11

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

12

হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্র

13

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

14

সড়কের চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলা অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল: ত

15

সোহরাওয়ার্দী উদ্যানে পরিচয় পেয়েও সাংবাদিকদের বেধড়ক পিটুনি

16

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

17

স্বপ্নের ডেটাবেজ হ্যাক : ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে

18

৪ বিভাগে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

19

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন